মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বিএনপি কার্যালয়ে হামলা: উখিয়া আ. লীগের সভাপতিসহ ৩১ জনের নামে মামলা

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৩১ নেতাকর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সদরের রাজাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বাদী হয়ে বুধবার (২১ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী আহমদ, এমএ মনজুর, যুবলীগের সভাপতি ঈমাম হোসেন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো, যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা প্রমুখ।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION