মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আগুনে পুড়ল কালারমারছড়ার নোনাছড়ি বাজার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে নোনাছড়ি বাজারে ভোর ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীর অফিস থেকে আগুন লাগার এই ঘটনাটি ঘটে। এতে আবুল খায়ের কোম্পানির ডিলারের ৪টি গুদাম ঘর সহ ১২টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল বাহিনী একটি ইউনিট। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকটি দোকানে কোটি টাকার উপরে মালামাল ছিল। এতে তাদের কমপক্ষে ৫কোটি ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে দেখি নোনাছড়ি বাজার থেকে আগুন ও ধোঁয়া উঠতেছে।তখন দ্রুত বাজারের দিকে এগিয়ে আসি। আমরা এসে দেখি সমস্ত বাজার আগুনে লাল হয়ে গেছে। তখন আমরা মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি অবগত করি। এতে শত শত মানুষ বাজারের দিকে আসে। এবং আগুন নেভাতে সাহায্য করে।স্থানীয়রা আরো জানান,আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ১০-১২ জনের মতো আহত হয়েছে ।এর মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION