মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পরিচালক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:

মহেশখালী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে প্রশাসন।

বিমান বন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে নৌবাহিনীর একটি টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ২টি কন্টেইনারে থাকা ক্যাবল জব্দ করে। এসময় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এমডি আবুল কালামসহ অনেকের নাম বেরিয়ে আসে। পরে এমডি আবুল কালাম আজাদসহ ৮ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আবুল কালাম আজাদকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে মহেশখালীতে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রকল্পের স্ক্র্যাপ-তামা ক্যাবল চুরির সিন্ডিকেটের প্রধান হয়ে কাজ করেছিলেন আটক এমডি আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। সেই সিন্ডিকেট স্থানীয় মাতারবাড়ির কয়েকজন ব্যবসায়ী জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে। সেইসব ব্যবসায়ী এখন গাড়ি-বাড়ি জমি ও ধনকুবের কোটি কোটি টাকার মালিক হয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও চলমান অভিযানকে ঘিরে অনেকে হাফ ছেড়ে বাঁচতে গা ঢাকা দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION