মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পালানোর সময় ইয়াবা বদির ক্যাশিয়ার বিমান বন্দরে গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন দেশ থেকে পলায়নকালে সিলেট বিমানবন্দরে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার র‍্যাব-১৫।

গ্রেপ্তার সালাউদ্দিন রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাফর আলম প্রকাশ জাফর ড্রাইভারের ছেলে ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, ৫ আগস্ট সাবেক শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। এই অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সালাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২১ আগস্ট রাতে ১০০-১৫০ জনের (অজ্ঞাতসহ) বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন রাজাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম।

গত ২৪ আগস্ট সালাউদ্দিনসহ ১৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা উখিয়া থানায় রুজু করেন উখিয়ার রাজাপালং গ্রামের মৃত সফর মুল্লুকের ছেলে শাহ আলম।

এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সালাউদ্দিনসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অধিকাংশ নেতা-কর্মী গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION