সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার

ভয়েস প্রতিবেদক:
প্রশাসনিক কারণ দেখিয়ে কক্সবাজারের ৪টি থানার ওসিকে এক যোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
আজ রবিবার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের প্রত্যহার করা হয়।
প্রত্যাহার হওয়া ওসিদের মধ্যে কক্সবাজার সদর থানার ওসি মো: রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রন্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, প্রত্যাহারকৃত ওসিদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার পাশাপাশি কক্সবাজার সদর, ঈদগাঁও, টেকনাফ ও রামু থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একারণে, কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলামকে এক সাথে বদলী করা হয়। পরে নতুন পুলিশ সুপার হিসাবে মুহাম্মদ রহমত উল্লাহকে নিযুক্ত করা হয়। আজ রবিবার সে পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহন করা হয়। পরে দিনব্যাপী কক্সবাজার জেলার সকল থানার ওসিদের সাথে বৈঠক করা হয়। বৈঠকের পরপরই ৪টি থানার ওসিদের প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION