সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তার হামলার ফুটেজ রয়েছে। সহিংসতা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে।

এর আগে গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

২০০২ সাল থেকে টেকনাফ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বদি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION