সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সাংবাদিক সাজুর পিতৃবিয়োগ: শোক প্রকাশ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার ভয়েস ডট কমের বিশেষ প্রতিবেদক সাজন বড়ুয়া সাজুর পিতা রায়মোহন বড়ুয়ার (৬৫) আকস্মিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন।  মৃত্যুর আগে স্ত্রী, ২ ছেলে, ৭ মেয়ে রেখে যান। আগামীকাল শনিবার দুপুর ২টারদিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল বৌদ্ধ মহাশ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাংবাদিক সাজন বড়ুয়া সাজু জানান, ‘বাবা (রায়মোহন বড়ুয়া) দীর্ঘদিন ধরে হার্টরোগে আক্রান্ত ছিলেন। তবে শারীরিক অবস্থা ভাল ছিল। শুক্রবার দুপুরে স্থানীয় কোটবাজার থেকে বাসায় ফিরে নিয়মানুযায়ী দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এসময় হঠাৎ খাট থেকে পড়ে গেলে বাড়ির লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক সাজন বড়ুয়া সাজুর পিতার আকস্মিক মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার ভয়েস ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু, ভিডিও এডিটর মামুন, স্টাফ রিপোর্টার, তানিম চৌধুরী, স্টাফ রিপোর্টার সেরাম শহীদ, স্টাফ রিপোর্টার রিকন বড়ুয়া, স্টাফ রিপোর্টার রূপনা বড়ুয়া, কম্পিউার গ্রাফিক ডিজাইনার রাসেল ও চিত্র সাংবাদিক সাইফুল আলম বাপ্পি।

সাংবাদিক সাজুর পিতৃবিয়োগে এক বিবৃতিতে কক্সবাজার ভয়েস ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ সাংবাদিক সাজন বড়ুয়া সাজুর পিতার আকস্মিক মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় পুন্যদান করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION