সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাসেবা চার দিনেও স্বাভাবিক হয়নি

কক্সবাজার সদর হাসপাতাল, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসককে মারধর ও আইসিইউ, সিসিইউসহ হাসপাতালে ভাঙচুরের জেরে বন্ধ হওয়া চিকিৎসাসেবা এখনও স্বাভাবিক হয়নি। শনিবার (১৪ সেপ্টেম্বর) টানা চার দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসক, নার্সসহ হাসপাতালসংশ্লিষ্ট সব ধরনের কর্মচারী।

তবে জরুরি বিভাগ ও আবাসিক ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান।

তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় চিকিৎসক, নার্স, কর্মচারীদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হয়েছে। এখনও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত আছে। তবে জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বহির্বিভাগ এবং প্রাইভেট চিকিৎসা স্বাভাবিক করতে আলোচনা চলছে। জেলা প্রশাসন, পুলিশের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা নিশ্চিত করলে চিকিৎসাসেবা শুরু করার কথা বলছেন চিকিৎসক, নার্সসহ অন্যরা।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় সিসিইউতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামে এক রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনরা। এক পর্যায়ে তারা চিকিৎসক ডা. সজীব কাজিকে মারধর করেন। চালানো হয় ভাঙচুর।

চিকিৎসককে মারধর ও লাঞ্ছনা কেন্দ্র করে বুধবার ১১ সেপ্টেম্বর সকালে কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে আহত চিকিৎসক একটি মামলা করেছেন। ‍পলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION