সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মহেশখালীতে মায়ের মৃত্যুর শোকে মেয়ের মৃত্যু!

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী পৌরসভায় মায়ের মৃত্যুর খবর শুনে, শোক সঁইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন মেয়ে।

শনিবার ১৪ ই সেপ্টেম্বর রাত ১২টার দিকে পৌরসভার মোবারক আলীপাড়ায় এ ঘটনা ঘটে। গত রাত ৮ টায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালী পৌরসভার মোবারক আলীপাড়ার মোহাম্মদ হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন(৬০)মারা যান। মায়ের লাশ বাড়িতে পৌঁছানোর পর মেয়ে কামরুন্নাহার(৪৫)জানতে পারেন তার মা আর বেঁচে নাই। মায়ের এমন মৃত্যুর খবর শোনার সাথে সাথে কামরুন্নাহার স্ট্রোক করেন।

স্থানীয়রা জানান, মায়ের মৃত্যুর খবর শোনে মেয়ে কামরুন্নাহার স্ট্রোক করেন,এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস্পাতালে নেওয়ার পথে রাত ১২ টায় তিনি মারা যান। মা ও মেয়ের এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।আজ বাদে জোহর জানাযার নামাজ শেষে মা ও মেয়েকে তাদের পারিবারিক স্ব স্ব কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION