সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ১জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্রসহ চিহ্নিত এই সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহেশখালীতে গতকাল রাতে কালারমারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পরিচালিত এক অভিযানে নৌবাহিনী চিহ্নিত সন্ত্রাসী রমিজ উদ্দিনকে একটি শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করে। রমিজের বিরুদ্ধে পূর্বে হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র মামলা ছিল বলে জানা গেছে।

আটককৃত সন্ত্রাসীদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION