সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চকরিয়ায় পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু , ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। এসময় তাদের আরেক চাচাতো ভাইও পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ওই এলাকার জমির উদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের কন্যা সানজিদা হোসেন ইমু (৮)। আহত আহাদুজ্জামান (৬) নবী হোসেনের ছেলে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সানজিদা ও তার ছোট ভাই আসাদুজ্জামানকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাচাঁতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এসময় তাদের ডুবে যেতে দেখে শোর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION