সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

টেকনাফে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার মো. রফিক (৩০) টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জেলে ছিলেন। গত ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে বের হন।

দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।

“ স্বজনরা জানিয়েছে, মাদক মামলায় মো. রফিক জেলে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন। রফিকের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। “

ওসি বলেন, “ দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। “

মৃতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION