সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারের পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন আটক

ভয়েস প্রতিবেদক:
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন সিকদারকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহাব উদ্দিন সিকদার (৩৩) শহরের আলীর জাহাল এলাকার হোসেন মাস্টারের ছেলে।

রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাব উদ্দিন সিকদার নামের এক ব্যক্তিকে আমাদের হাতে দেয় যৌথ বাহিনী।

রাত এগারোটার দিকে যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, শাহাব উদ্দিন সিকদারের বিরুদ্ধে হত‍্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি-দখল, অর্থ আত্মসাতের মামলাসহ শতাধিক অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশ এর সমন্বয়ে গঠিত যৌথ একটি টিম অভিযান পরিচালনা করে দক্ষিণ রুমালিয়ারছড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে শাহাব উদ্দিন সিকদারের বাড়িতে অবৈধ অস্ত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর টিম পৌঁছানোর পূর্বেই অবৈধ অস্ত্র সরিয়ে ফেলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার পতনের পর আটক শাহাব উদ্দিন তার বড় ভাই বিএনপি নেতা ইমরান শিকদার এর ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফয়জুল আজিম নোমান বলেন, তথ্য যাচাই-বাছাই করে আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION