সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পেকুয়ায় বােনের সাথে মোবাইল নিয়ে ঝগড়ার পর বিষপানে তরুণীর আত্মহত্যা

আত্মহত্যা,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় বড় বোনের সাথে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে বিষপানে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (২০) মুরারপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম বলেন, আপন বোন তৈয়বা জান্নাতের সাথে মোবাইলফোন নিয়ে জাহানারার ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION