সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চকরিয়ায় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত: ৩ ডাকাত আটক

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
 চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন ( বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন সেনাকর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে মারা যান।

এ-সময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

রাত সাড়ে তিনটায় ধস্তাধস্তি ও ডাকাতের গুলিতে সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো : মনজুর কাদের ভূঁইয়া।

ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিমকে কক্সবাজার নেওয়ার পথে মারা যায়। মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION