রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে-উপদেষ্টা ফারুক

বিশেষ প্রতিবেদক:

নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। তিনি বলেছেন, “ আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সাথে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক। “

মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা সাথে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে ফারুক-ই আজম বলেন, “ আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনো ভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনো রেজিষ্ট্রেশন হয়নি তাই নতুন কতোজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছেনা। “

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনভাবেই বিঘ্ন না ঘটে।

এর আগে সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সাথেও কথা বলেন।

বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তাগণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION