রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারে ডিসির গাড়ীর সঙ্গে বাইকের ধাক্কা: পথচারী মা-শিশু হতাহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) গাড়ীর সঙ্গে একটি মোটর বাইকের ধাক্কায় পথচারি মোহাম্মদ তানজিম (২) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন শিশুর মা রুবিনা আক্তার (৩২)। নিহত শিশু রামু উপজেলার দক্ষিণ মিঠাছছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দিন চৌধুরী জানান, ‘ কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সকালে প্রশাসনিক কাজে গাড়ী যোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারি গাড়ীটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারি মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা রুবিনা আক্তার (৩২) ও শিশু মোহাম্মদ তানজিম (২) আহত হন। পরে জেলা প্রশাসক নিজে গাড়ী থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল আরোহী দুইজনের নাম পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION