রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে দুই মামলা

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাসদস্য বাদী হয়ে পৃথক আইনে মামলা দুইটি নথিভুক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি জানিয়েছেন, মামলা দুইটিতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ জনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন।

ওসি বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার হত্যার ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। মামলায় এ পর্যন্ত এজাহারভূক্ত ৬ আসামিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরমধ্যে বুধবার রাতে গ্রেপ্তার ৬ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION