রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বদির ক্যাশিয়ারকে ধরতে গিয়ে হামলার শিকার হলেন র‍্যাব সদস্যরা

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের পুরানপল্লান পাড়া এলাকায় সাবেক এমপি আব্দুর রহমান বদির ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ওমর ফারুককে গ্রেফতারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১৫ এর কর্মকর্তা ও সদস্যরা। এতে র‌্যাবের তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- আমিনুল, মো. মাসুদ ও বিশ্বজিত।

ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক আলোচিত ‘মাদক সম্রাট’ আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এ সময় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজন সদস্য সামান্য আহত হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

টেকনাফের পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা রফিক বলেন, ‘রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়ি অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার লোকজন র‌্যাবের ওপর ইট-পাটকেল ছোড়ে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক খানে আলম বলেন, ‘আহত অবস্থায় রাতে র‌্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘র‌্যাবের ওপর হামালার ঘটনাটি শুনেছি। তবে এখনও কোনও অভিযোগ আসেনি।’

এদিকে ফারুকের বিরুদ্ধে ইয়াবা, মাদক, হুন্ডি, স্বর্ণসহ টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION