রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

খোলা মাঠে পুঁতে রাখা রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভের পাশে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পশ্চিম পাড়া মেরিন ড্রাইভের পাশে খালি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, মানবপাচারকারীরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গার দল নিয়ে আসে। এ সময় তাদের সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুটপাট করে। এতে ওই রোহিঙ্গা নারী মৃত্যু হলে তার লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের পাশে মাটির নিচ থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা লাশটি পুঁতে রেখেছে। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন দালালের নাম পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখছি। ওসি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর গফুর বলেন, পাহাড়ি মানবপাচারকারীরা প্রতিনিয়ত রোহিঙ্গা পারাপার করছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার নৌকায় রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার থেকে সৈকত দিয়ে প্রবেশ করে। সে সময় ওই রোহিঙ্গা নারী মৃত্যুর ঘটনা ঘটে বলে শুনেছি। তখন নৌকায় থাকা বেশ কিছু রোহিঙ্গার স্বর্ণ ও টাকা লুটপাট চালায় মানবপাচারকারীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION