রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দুর্গাপূজায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে ৭ বিশেষ ট্রেন

ভয়েস প্রতিবেদক:

সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটিতে (১০ থেকে ১৩ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি সাতটি যাত্রীবাহী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সংক্রান্ত শিডিউল প্রকাশ করা হয়েছে।

রেলওয়ের সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন সরকারি ছুটি হচ্ছে এবার। শীতের আগমুহূর্তে এই সময়ে কক্সবাজারে পর্যটকের ভিড় হয়ে থাকে। সেকারণে ১০ থেকে ১৩ অক্টোবর ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বিবেচনায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, ট্রেন ১০ অক্টোবর রাত ১১টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ১১ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। আবার ১১ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে ট্রেন। এভাবে ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করবে ট্রেন। রাতে কক্সবাজারগামী বিশেষ ট্রেনে ৫১৮টি এবং দিনে ঢাকামুখী ট্রেনে ৬৩৪টি আসন থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানন, দুর্গাপূজার সময় টানা তিনদিন ছুটি হওয়ায় যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার রুটে সাতটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION