রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার আরসার সদস্য পেটান আলী (৪২) পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ৩/ই-ব্লকের আলী মিয়ার ছেলে।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী এলাকার ক্যাম্প-১৫ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, গতকাল সন্ধ্যায় উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব-১৫, ৮ ও ১৪ এপিবিএন, বিজিবির সমন্বয়ে) পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পেটান আলী নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একিটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পেটান আলী জানায়, সে ক্যাম্প-১৪ এর একজন আরসা সদস্য। উদ্ধার অস্ত্র-গুলি রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করে ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION