রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিল মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

বুধবার দুপুরে নাফ নদীর টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট হয়ে তারা ফেরত আসেন। ছেলেদের বুকে পেয়ে খুশি জেলেদের স্বজনেরা। সরকারের সহযোগিতায় আরাকান আর্মির বন্দি দশা হতে দেশে ফেরত আনায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফেরত আসা জেলেরা হলেন-সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

বুধবার দুপুরে টেকনাফ বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের আটকের খবর শোনে আমরা মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি। এখন জেলেদের আমরা তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, ইন্টেলিজেন্স অফিসার মেজর ইশতিয়াক আহমদ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION