রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সেন্টমার্টিন দ্বীপের অদূরে মিয়ানমার নৌ-বাহিনীর গুলিতে এক জেলে নিহত: ৫টি ট্রলার ও ৫০ জেলে অপহরণ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরার ৬টি ট্রলার গুলি চালিয়েছে মিয়ানমারের নৌ-বাহিনী। আজ বিকাল ৩টার দিকে এ গুলি বর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় ওসমান নামের এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার কোনারপাড়া গ্রামের বাঁচা মিয়ার ছেলে।

ট্রলারের মালিক সাইফুল জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করেন। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানিয়েছেন, টেকনাফ সেন্টমার্টিন ও মিয়ানমার মধ্যবর্তী জলসীমানায় বাংলাদেশী ৬টি ট্রলারে গুলি চালায় মিয়ানমার নৌ-বাহিনী। ৬টি ট্রলারে ৫০-৬০ জন জেলে ছিল। এতে গুলিবিদ্ধ হয়ে এক জেলে নিহত হয়েছে। পরবর্তীতে কোষ্টগার্ড সদস্যদের ১টি ট্রলার ও গুলিতে নিহত এক জেলে সহ ১১জনকে ফেরত দিলেও আরও ৫টি ট্রলার ও জেলেদের ফেরত দেয়নি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহতের খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION