রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শহরে পুজা মন্ডবে সেনা সদস্যদের মদপান করানোর চেষ্টা: আটক ২

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুইজন সেনা সদস্যকে কোমলপানীয় বোতলে মদপান করানোর চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার মধ্যরাতে কক্সবাজারে লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

দায়িত্বশীল সুত্র বলছে, রাতে শহরের লালদীঘি পাড়স্থ হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলদলের দুইজন সদস্যকে স্থানীয় গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১) ও ছোটন ধর (২৩) কৌসলে একটি কোম্পানির কোমলপানীয় বোতলে মদ্যপান করানোর চেষ্টা করে। পরক্ষণে সেনা সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডবের কমিটিদের অবগত করে। পরবর্তীতে তাদের  এক বোতল মদসহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এঘটনায় সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডবে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION