রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিজিবির ধাওয়া খেয়ে দেড় কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে বিপুলসংখ্যক ইয়াবা রেখে পালালেন পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার করা এসব ইয়াবারা আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

রবিবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার খালেরমুখ নামক এলাকা থেকে এসব ইয়াবার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা খালের মুখ এলাকায় নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর অবস্থান নেন। তিনজন ব্যক্তি নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পোটলা ফেলে তারা দ্রুত অন্ধকারের সুযোগে গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই পোটলা উদ্ধার করা হয়। যার ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION