রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিজিবির তৎপরতায় ৩৭ রোহিঙ্গার অনুপ্রবেশ করতে পারেনি

নাফ নদীর ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন ৩৭ রোহিঙ্গা। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেননি।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, শনিবার রাতে টেকনাফে নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে বিজিবি দেখতে পায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন। নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেয়। পরে নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ নারী ও ৮ পুরুষ ছিলেন বলে জানান এ কর্মকর্তা। অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION