রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বাকি ৭ যাত্রীকে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সাগর উত্তাল থাকায় শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, বেলা ১১টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও এক শিশু নিখোঁজ রয়েছে।

জানতে চাইল সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION