রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

২৪ রোহিঙ্গার মালয়েশিয়া যাত্রা আটকে গেল উখিয়ায়

ভয়েস প্রতিবেদক:

ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া যেতে গিয়ে কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক হয়েছে ।সোমবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ইনানী সৈকত থেকে তাদের আটক করে উখিয়া থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গারা দালালের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে কোস্টগার্ডের হাতে আটক হয় বলে জানা যায়।

আটক রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭নং ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) জানান, আমরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় ২৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION