শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ট্রেনের ধাক্কায় আহত চিকিৎসাধীন হাতির মৃত্যু

ভয়েস প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতিটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারিপার্কে হাতিটির মৃত্যু হয়। গত সোমবার রাতের দিকে হাতিটি ঢাকা-কক্সবাজার স্পেশাল ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত হলে আজ মঙ্গলবার ভোর সকালে ডুলাহাজারা সাফারি পার্কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্চ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করে জানান, ‘শত চেষ্টার পরও আহত বন্যহাতিটি বাঁচানো গেল না। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় বনবিভাগ, চুনতি বন বিট, ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসক দল আহত হাতিটিকে ঘটনাস্থল থেকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে। এরপর রেলওয়ের রিলিফ ট্রেনে করে হাতিটিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। এরপর থেকে চলে বিরামহীন চিকিৎসা। কিন্তু, শত চেষ্টার পরও বিকাল সাড়ে ৫টার দিকে হাতিটির মৃত্যু হয়।’

মাজহারুল ইসলাম কক্সবাজার ভয়েসকে আরও জানান, ‘হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর। মাথায় ও পায়ে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা ব্যথানাশক ওষুধসহ নানাভাবে চিকিৎসা দিয়েছেন। তারপরও শেষ রক্ষা হয়নি।’

লোহাগড়া চুনতি বনবিভাগের দেয়া তথ্যমতে, গত দুইদিন ধরে ছয়টি হাতির একটি দল রোববার সন্ধ্যা থেকে অভয়ারণ্যে বিচরণ করছিল। হাতি যাতে রেললাইনে ঢুকতে না পারে, সেজন্য এলিফ্যান্ট ওভারপাসের উভয় পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কিন্তু, ওভারপাসের উত্তর পাশে চলাচলের ছোট একটি পথ রয়েছে। সে পথ দিয়ে অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেন হাতিটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হাতি গুরুতর আহত হয়। হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে, মাথায় এবং মেরুদন্ডে গুরুতর জখম হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ডুলাহাজরা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে ব্যাথানাশক ইনজেকশন ও বিভিন্ন ওষুধ খাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION