শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

জেলায় এইচএসসিতে পাশের হার ৬৩ দশমিক ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় এবছর এইচএসসিতে পাশের হার পাসের হার ৬৩ দশমিক ১৯ শতাংশ। যা কক্সবাজার জেলায় গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে জিপিএ—৫ পাওয়ার সংখ্যা বেড়েছে অনেক।

এবার জেলায় জিপিএ—৫ পেয়েছে ৪৮০ জন শিক্ষার্থী। যাঁর মধ্যে বেশি সংখ্যক এবং কলেজ গুলোর মধ্যে শীর্ষে কক্সবাজার সরকারি কলেজ। যেখানে ৩৫২ জন জিপিএ—৫ পেয়েছে। গেলো বছর জিপিএ—৫ পেয়েছিলেন ২২৭ জন।
কক্সবাজারের অন্য সব কলেজগুলোকে পেছনে ফেলে এবারে জেলার সেরা সাফল্য পেয়েছে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ। ৯৯ দশমিক ১৫ শতাংশ পাশের হার নিয়ে জেলার শীর্ষে আছে কলেজটি। যেখানে জিপিএ ৫ পেয়েছে ২ জন। অন্যদিকে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কুতুবদিয়া কলেজও এসেছে ভালো সাফল্য। যেখানে পাশের ৯৬ দশমিক ৬৪ শতাংশ ।এদিকে কক্সবাজার সরকারি মহিলা কলেজের পাশের হার ৮৫ দশমিক ০০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩৫ জন। এইচএসসিতে তুলনামূলক কম পাশের হার তবে শিক্ষার্থীদের নিয়ে এমন সাফল্যে সন্তুষ্ট কর্তৃপক্ষ।

এবার এইচএসসিতে ও সমমানের পরিক্ষায় জেলার ৩৫ কেন্দ্রে ১৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে এইচএসসিতে ১৩ হাজার ৭২৮ জন ও আলিমে ১ হাজার ৯৬৬ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪ জন।
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন । ৮ দিন পরীক্ষা হওয়ার পর
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরে ছাত্র—জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। এক পর্যায়ে আন্দোলনের মুখে বাতিল করা হয় পরবর্তী পরীক্ষাগুলো। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে বাতিল করা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরি হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয় ম্যাপিং এর ভিত্তিতে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION