শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ভাতিজাকে সম্পত্তির জন্য অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে বেলাল নামে এক ব্যক্তিকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। সেই বেলালকে উদ্ধার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি টিম। এ সময় দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজও দেশীয় তৈরী কিরিচ ও দাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- হ্নীলা ইউপির রঙ্গীখালীর মৃত ফকির মিস্ত্রি ছেলে আবছার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), একই এলাকার মৃত আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও বাহাড়ছড়ার দক্ষিণ শীলখালীর মৃত মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য জানান।

ওসি জানায়, অপহরণের পর বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.দস্তগীর হোসেনকে নিয়ে একটি টিম গঠন করি। ১৬ অক্টোবর সন্ধ্যায় আমাদের পরিকল্পনা অনুযায়ী বাহরছড়ার জাহাজপুরা পাহাড়ের ডালার ভিতর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি। এছাড়া মুক্তিপণ নিতে আসা দুই আসামিকেও গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমির আহমদকেও গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বেলালের বাড়ি টেকনাফে হলেও থাকতেন কক্সবাজার সদরে। চাচা আমীর আহমদ জমি সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। গত ১৪ অক্টোবর বেলাল গ্রামে সম্পত্তি দেখাশোনা করতে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিবাগত রাত ৩ টায় বেলালকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অপহরণকারীরা। অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের জমিসমূহ স্বল্পমূল্যে ক্রয় করে ভাতিজা ভিকটিম বেলালকে উদ্ধারের পরিকল্পনা নাটক সাজায় চাচা আমীর। এ ঘটনায় ১৬ অক্টোবর থানায় একটি মামলা হয়।

ভয়েস/জেই্উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION