শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মহেশখালীতে দ্রব্যমুল্যের দাম স্বাভাবিক রাখতে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সেলিম,মহেশখালী:

মহেশখালীতে দ্রব্য মুল্যে স্বাভাবিক রাখতে,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

১৯ অক্টোবর শনিবার মহেশখালীর গোরকঘাটা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানা অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদি দোকান,ফলের দোকান ও শাক-সবজির দশ দোকানদারকে সর্বমোট ২২০০০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন,মহেশখালী থানার এসআই মুজিবুর রহমান, ভূমি অফিসের অফিস সহকারী মাঈনুল হাসানও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদকর্মীদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে দশ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়া মুদি দোকানগুলোতে গিয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল দোকানে ক্রয়-বিক্রয় যেন না করা হয় সে বিষয়ে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION