শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন রিমান্ড শেষে কারাগারে

ভয়েস নিউজ ডেস্ক:

চার দিনের রিমান্ড শেষে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

সাবেক ইসি সচিব হেলালুদ্দীনকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হলে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৫ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবেক এই সচিবকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক সচিব হেলালুদ্দীনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্যান্য আসামির দেওয়া তথ্যের সঙ্গে সেগুলো যাচাই করা হচ্ছে।

হেলালুদ্দীনের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেলকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হচ্ছে। আসামির প্রথম শ্রেণীর ডিভিশনসহ জামিনের আবেদন করেন তিনি।

বিচারক জামিন আবেদন নাকচ করে জেলকোড অনুযায়ী সাবেক সচিবকে কারা হেফাজতে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর মাহফুজার রহমান নামে এক বিএনপিকর্মী পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION