শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

সোনাদিয়া চ্যানেলে ট্রলার ডাকাতি, গুলিতে মাঝি নিহত

ভয়েস প্রতিবেদক , মহেশখালী:

মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দেন। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৫টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নপর আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছেলে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ ছাড়া ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ায় মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যুর কবলে পড়ে সাগরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION