শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে হ্যান্ড গ্রেনেড ও অস্ত্রসহ সৈয়দুল আমিন গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন। এ সময় ২টি হ্যান্ড গ্রেনেড, ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সৈয়দুল আমিন (২৪) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের-১৮ ব্লক-এল/১৮ মৃত ইউসুফ আলীর ছেলে।

সোমবার রাত ১০ টার দিকে ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় শর্ট গান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। গ্রেপ্তার সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসোল্ট মামলা রয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION