শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

টেকনাফ হ্নীলায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা, একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

আটক যুবক নুর রসিদ (২৫) লেদা রোহিঙ্গা ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ।

তিনি জানান, হ্নীলা আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় এক জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কাঠের নৌকা থেকে ১ লাখ ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION