শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

চকরিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মো. মাহাফুজুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহাফুজ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব পদুয়া মাঝের দোকান এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেবজিত পাল বলেন, বুধবার রাতে চকরিয়া থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে মহাসড়কে অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে র‌্যাব।

তিনি বলেন, একপর্যায়ে চকরিয়ার দিক থেকে আসা ‘চকরিয়া সার্ভিস লিমিটেড’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। গাড়িতে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা দুটি বস্তা থেকে ২০ কেজি করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক স্বীকারোক্তিতে মাহাফুজ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করেছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION