শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ জাহান।

তিনি বলেন, গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। সুরতহাল সংগ্রহ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা এনজিওতে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, নিহত ব্যক্তি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে মেরিনড্রাইভ সড়কে চলাচল করছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ওই বিদেশি নাগরিক এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে- নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক। তবে তিনি কি পর্যটক নাকি কোনো সংস্থার প্রতিনিধি তা নিশ্চিত হওয়া যায় নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION