শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

টেকনাফে পাহাড়ি খালে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালারমুখ এলাকায় পিয়ারা বাগান সংলগ্ন পাহাড়ি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

নিহতরা হল- স্থানীয় শামলাপুর ঢালারমুখ এলাকার বেলাল উদ্দিনের পুত্র মসিফাত (১১) এবং আনোয়ারুল ইসলামের পুত্র মো. ইব্রাহিম (৮)।

প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, দু’জন খালে গোসল করতে নামে। এতে হঠাৎ একজনকে পানিতে ডুবে যেতে দেখলে তাকে বাঁচাতে গেলে অপরজনও ডুবে যায়। এত প্রাণ হারায় দুজনই।

জানা গেছে, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে এশার নামাজের পর দাফন করা হয়েছে।

বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION