বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

নাফ নদী থেকে বাংলাদেশি নাগরিকের যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় নাফ নদী থেকে এক বাংলাদেশি নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হয়নি আটক হয়নি।

উদ্ধার লাশটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশর (১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টায় নাফ নদীর বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পাঁচ জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা শনিবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION