বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

টেকনাফের পাহাড়ে অস্ত্রের মুখে আবারও দুজনকে অপহরণ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ের সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় তিন জন গুলিবিদ্ধ হন।

বুধবার (৪ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা অপহরণে জড়িত দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

অপহৃতরা হলেন– ওই এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) এবং ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দল বেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার (২০) ও সাকিব (১২) গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, ‌‘‌‌অপহরণের ঘটনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক বলেন, ‘‌পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে। অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।’

হোয়াইক্যং র‍্যাব-১৫ সিপিসি ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাদিয়াত জানান, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে র‍্যাবের একটি দল অপহৃতদের উদ্ধারে কাজ করছে। তাদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রমও চলমান রয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION