বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

রামুতে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

ভয়েস প্রতিবেদক, রামু:
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল বন্যহাতির সম্মুখে পড়েন। এ সময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে।

ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION