শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাউদ্দিন আহমেদ

ভয়েস নিউজ ডেস্ক:

ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় গণতান্ত্রিক যাত্রায় কোনও কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে ফ্যাসিবাদের অনেক দোসর পালিয়ে গেছে।’ দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করার দাবিও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION