মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

পেকুয়ায় সিএনজি-ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও শিশু সহ ৫জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে সিএনজি চালক মনিরুল মান্নান, চট্টগ্রাম হাটহাজারী এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শারমিন এবং তার ৬ মাসের শিশু সন্তান জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন- পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু সহ ৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ নিহত হয়, ঘটনাস্থলে থেকে ডাম্পামটি জব্দ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION