মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় লাউক্ষেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম পুতু (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল আলম দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের বরাত দিয়ে বন্যহাতির আক্রমণে কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্যহাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। ক্ষেতখামার নষ্ট করছে।

লাউক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে তার শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, গভীর রাতে ক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্যহাতির সামনে পড়েন ফরিদুল। সেখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে। বন বিভাগের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, ওই এলাকাটি বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্যহাতির আবাসস্থল রয়েছে। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION