মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানী (৫৪) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী (৫৪) খুলনার দৌলত পুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র। সে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর বলে জানিয়েছেন পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দিন কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করেছেন।

মো: জসিম উদ্দিন জানান, ‘আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টারদিকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌছে এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। মৃতদেহটি এখন কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটো রিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর উপস্থিত লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর পকেট থেকে জাতীয় পরিচয় পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION