সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

ভয়েস প্রতিবেদ :

চকরিয়ায় অপহরণ করে বিয়ের আট মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছেন শওকত হাসান মেহেদী (২৪) নামে এক যুবক। শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ চলাকালে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হাফসা তুহি (১৮) ওই এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক আবদুল হামিদের মেয়ে। এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের মা পারভীন আক্তার (৩৮)। অভিযুক্ত মেহেদী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজম উল্লাহ পাড়ার আবুল হাশেমের ছেলে।

নিহতের বাবা আবদুল হামিদ জানান, আট মাস আগে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় মেহেদী। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর জের ধরে আমার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। গতবছরের ৫ ডিসেম্বর তুহি নির্যাতন সহ্য করতে না পেরে আমাকে খবর দিলে তাকে বাড়িতে নিয়ে আসি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেহেদি আমার বাড়িতে আসে। শুক্রবার সকালে তুহিকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দেই। আত্মীয়স্বজন নিয়ে আসলে যেতে দেবো বলার পর মেহেদি চলে যায়। পরে জুমার নামাজ চলাকালীন মেহেদি এসে তুহি ও তার মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নামাজ শেষে এসে তাদের আহত অবস্থায় দেখে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তুহিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় আমার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পারভীন আক্তারকে চমেক হাসপতালে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে পুলিশ মাঠে অভিযানে রয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION