সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

পেকুয়ায় অস্ত্র ঠেকিয়ে গরু লুট চকবাজার থানার ওসির বাড়িতে

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে ৩টি গরু লুট করে নিয়ে গেছে ৮-১০ জনের ডাকাতদল।

ঘটনাটি ঘটেছে গত (২ মার্চ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাস্টার আহমদ কবির বাড়িতে।

ওসির ভাই রাশেদুল কবির বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে একদল ডাকাত হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি। কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি। একপর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাস্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION