মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ভারতের হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) ভোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

লে. জে. চৌধুরি দাবি করেন, অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে প্রাথমিকভাবে নয়জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

ভারতের হামলা প্রতিহত করতে গিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। হামলার যথাযথ জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION